শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কানাডায় গুরুদ্বারে ছুরিকাঘাত অল্পের জন্য বড় বিপদ এড়ালেন দুই উপাসক

আনোয়ার মুরাদ
আনোয়ার মুরাদ প্রকাশক
| ফটো কার্ড

কানাডায় গুরুদ্বারে ছুরিকাঘাত অল্পের জন্য বড় বিপদ এড়ালেন দুই উপাসক

কানাডার এডমন্টনে একটি শিখ মন্দিরে ছুরিকাঘাতের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এডমন্টনের নানকসার গুরুদ্বার গুরসিখ মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এডমন্টন পুলিশ সার্ভিসের (EPS) দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৯ মিনিটের দিকে মহাসড়কে এক ব্যক্তিকে যানবাহনের মধ্যে হাঁটতে দেখা যায়। এর প্রায় ১৫ মিনিট পর মন্দিরের ভেতরে ছুরিকাঘাতের খবর পায় পুলিশ।

পুলিশ বলছে, ওই ব্যক্তি গুরুদ্বারে প্রবেশ করে প্রার্থনার জায়গায় যাওয়ার চেষ্টা করলে কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে থাকা দুই পুরুষ উপাসককে ছুরিকাঘাত করা হয়।

পরে উপস্থিত কয়েকজন দ্রুত এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন।

আহত দুজনের বয়স ৭৫ ও ৫১ বছর। পুলিশ জানিয়েছে, তারা গুরুতর আহত হননি এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পুলিশ আগে থেকেই চিনত বলে জানিয়েছে। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে সহিংস কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। হামলার মাত্র এক দিন আগে তিনি আলবার্টার একটি ফেডারেল কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তবে মুক্তির পর এডমন্টনের নির্ধারিত হাফওয়ে হাউসে তাকে রিপোর্ট করার কথা থাকলেও তিনি তা করেননি।

এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। হামলাটি কোনো বিদ্বেষমূলক মতাদর্শ বা শিখবিরোধী ঘৃণা থেকে সংঘটিত হয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

এডমন্টন পুলিশের প্রধান ওয়ারেন ড্রাইশেল জনগণকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা ও মেরুকরণের প্রভাব স্থানীয় পর্যায়েও দেখা যাচ্ছে এবং এ ধরনের ঘটনা হলে তা উপেক্ষা করা যায় না।

কানাডাভিত্তিক ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন জানিয়েছে, হামলার সময় মন্দিরের ভেতরে থাকা শিখ ধর্মগ্রন্থের একটি কপিও অবমাননা করা হয়েছে। পুলিশ বলেছে, তারা এ অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার পর তদন্ত চলাকালে গুরুদ্বারটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে।

এ হামলার কয়েক দিন আগেই ক্যালগারির দুটি শিখ গুরুদ্বারে হুমকিমূলক ফোনকলের ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ। এডমন্টনের ঘটনার পর কানাডায় শিখ সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ক্যালগারির মেয়র জেরোমি ফারকাসও আগের হুমকির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গুরুদ্বারগুলো মানুষের আতিথেয়তা, উদারতা ও সেবার জায়গা—সেখানে সবাই স্বাগত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কানাডায় গুরুদ্বারে ছুরিকাঘাত অল্পের জন্য বড় বিপদ এড়ালেন দুই উপাসক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream