শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

যুক্তরাজ্যে ১৫ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো শিক্ষককে সাড়ে ৪ বছরের কারাদণ্ড

আনোয়ার মুরাদ
আনোয়ার মুরাদ প্রকাশক
| ফটো কার্ড

যুক্তরাজ্যে ১৫ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো শিক্ষককে সাড়ে ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে ১৫ বছর বয়সী এক কিশোরের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে দোষী সাব্যস্ত ২৬ বছর বয়সী এক নারী শিক্ষককে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এমিলি ড্রুরি নামের ওই শিক্ষক লিংকন ক্রাউন কোর্টে পাঁচটি যৌন অপরাধে দোষ স্বীকার করেন। আদালতে বলা হয়, ২০২৫ সালের মে থেকে জুনের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে কিশোরটিকে পড়ানোর সময় তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়ান।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, শেষ ঘটনার পর ড্রুরি ওই কিশোরকে বিষয়টি কাউকে না বলার জন্য সতর্ক করেছিলেন। পরে কিশোরটি দুই বন্ধুকে ঘটনা জানালে বিষয়টি স্কুলে ছড়িয়ে পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

NINTCHDBPICT001102508124

তদন্তের সময় পুলিশের হাতে আসা একটি বার্তা থেকে জানা যায়, ড্রুরি কিশোরটির জন্য একটি চিরকুট রেখে গিয়েছিলেন। চিরকুটের সঙ্গে ২০ পাউন্ডও ছিল। আদালতে ওই বার্তার বিষয়বস্তু উপস্থাপন করা হয়।

আদালতে দেওয়া ভুক্তভোগীর বক্তব্যে কিশোরটি জানায়, সে ওই শিক্ষিকাকে বিশ্বাস করত এবং ব্যক্তিগত নানা বিষয় তার সঙ্গে শেয়ার করত। পরে ঘটনাটি প্রকাশ্যে আসার পর সে নিজেকে দোষী মনে করতে শুরু করে এবং একজন পুরুষ হিসেবে যৌন নির্যাতনের শিকার হওয়ায় মানুষ তাকে গুরুত্ব দেবে কি না, তা নিয়েও ভয় পেয়েছিল। 

রায় ঘোষণার সময় বিচারক জেমস হাউস কেসি বলেন, ড্রুরি একজন প্রাপ্তবয়স্ক এবং কিশোরটির ওপর তার দায়িত্ব ও বিশ্বাসের সম্পর্ক ছিল। তাই ঘটনাটি কোনো একক ভুল সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আদালতের মতে, অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে কারাদণ্ড ছাড়া অন্য কোনো সাজা যথেষ্ট নয়।

Alice McBrearty, 23, was jailed for 16 months 

ড্রুরি এর আগে কোনো অপরাধে দণ্ডিত হননি। তার আইনজীবী আদালতকে জানান, এই ঘটনায় তার পেশাগত জীবনের ভবিষ্যৎও শেষ হয়ে গেছে।

আদালত তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। কমপক্ষে অর্ধেক সাজা ভোগ করার পর মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি তার ওপর পাঁচ বছরের যৌন ক্ষতি প্রতিরোধ আদেশরেস্ট্রেইনিং অর্ডার জারি করা হয়েছে। তাকে আজীবনের জন্য যৌন অপরাধীদের রেজিস্টারেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যে ১৫ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো শিক্ষককে সাড়ে ৪ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream