শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত ৩টি চায়না এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার নূরজাহান সাইনবোর্ড মোড় থেকে ডলুছড়াগামী পাকা সড়কের পাশের একটি ঝোপ থেকে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়,রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি চায়না এয়ারগান পাওয়া যায়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ৩১ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত ৩টি চায়না এয়ারগান উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার নূরজাহান সাইনবোর্ড মোড় থেকে ডলুছড়াগামী পাকা সড়কের পাশের একটি ঝোপ থেকে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়,রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি চায়না এয়ারগান পাওয়া যায়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ৩১ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream