শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান
আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবিতে ১১ দলীয় ঐক্যের দিনব্যাপী ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া’ লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা জনগণের অধিকার ও ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি। কথা দিচ্ছি, জনগণের এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।"

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জামায়াতের আমীর বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন:

"গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশের জনগণের সাথে চরম প্রতারণা ও গাদ্দারি করেছে। তারা জনগণের কাঁধে পুনরায় স্বৈরাচার চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে, যা মেনে নেওয়া হবে না।"

দেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করা হলে রাজপথে এক দফার তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় রাজপথ দখলের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী): "সরকার গণভোটের রায় অমান্য করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। কিন্তু চূড়ান্ত বিচারে জনগণই রাজপথে নেমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে লালকার্ড দেখাবে।"

এর আগে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আজ সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই লংমার্চের যাত্রা শুরু হয়।

নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালী মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালে ধারাবাহিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী লংমার্চের চূড়ান্ত কর্মসূচি হিসেবে কুষ্টিয়ার ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে’ এক বিশাল সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য জোট এর আগে তাদের দাবিনামা আদায়ের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দুটি পৃথক লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream