বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণের স্বার্থ বিবেচনা করেই নিতে হবে। কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বাংলাদেশ এসব উদ্যোগ থেকে তেমন কোনো সুফল পায়নি।
তিনি বলেন, ‘জাপান, চীন বা যেকোনও বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনও ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।’
মতামত