শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধামইরহাটে ঘর থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধামইরহাটে ঘর থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ধামইরহাটে ঘর থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে পিটার জোসেফ তপ্ন (৩০) নামে এক আদিবাসী যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর (নিকেশ্বর) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ডেভিড তপ্নের ছেলে।

নিহতের মা রাহেল তপ্ন জানান, তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় চাকরি করেন। এ কারণে ছেলে পিটার জোসেফ তপ্ন বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি ছেলের মরদেহ ঘরের তীরের সঙ্গে জিআই তার দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত যুবকের আগে থেকেই কিছু মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ধামইরহাটে ঘর থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে পিটার জোসেফ তপ্ন (৩০) নামে এক আদিবাসী যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর (নিকেশ্বর) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ডেভিড তপ্নের ছেলে।

নিহতের মা রাহেল তপ্ন জানান, তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় চাকরি করেন। এ কারণে ছেলে পিটার জোসেফ তপ্ন বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি ছেলের মরদেহ ঘরের তীরের সঙ্গে জিআই তার দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত যুবকের আগে থেকেই কিছু মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream