রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফেনীতে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদ্রাসা রোডের প্রবেশমুখে একটি দোকানের সামনে ফুটপাত থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকার আজমীর হোসেন মুন্না (২১) ও সিরাজুল ইসলাম রিয়াদ (২৮)।

ডিএনসি ফেনী কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

বিডি প্রতিদিন/এম.এস

বিষয় : ফেনী ইয়াবা-গাঁজা যুবক গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ফেনীতে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদ্রাসা রোডের প্রবেশমুখে একটি দোকানের সামনে ফুটপাত থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকার আজমীর হোসেন মুন্না (২১) ও সিরাজুল ইসলাম রিয়াদ (২৮)।

ডিএনসি ফেনী কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

বিডি প্রতিদিন/এম.এস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream