শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু: পুলিশ লাইন্সে প্রথম জানাজা ও গার্ড অব অনার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু: পুলিশ লাইন্সে প্রথম জানাজা ও গার্ড অব অনার

উপজেলা প্রতিনিধি, রামপাল, বাগেরহাট: 

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা হেলথ কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

বুধবার (৭ অক্টোবর) ভোর থেকেই ওসি শেখ রাজীব আল রশীদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরবর্তীতে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯:০০টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১১:৩০ মিনিটে তাঁকে দ্রুত খুলনা হেলথ কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে (রাত আনুমানিক ১:৪০ মিনিটে) মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮:০০টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও গভীর শোকের মধ্য দিয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় 'গার্ড অব অনার' প্রদান করে। এ সময় পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম শেখ রাজীব আল রশীদের দ্বিতীয় জানাজা আজ জোহরবাদ তাঁর নিজ বাড়িতে (রূপসা থানার অন্তর্গত আইচগাতি, বঙ্গবন্ধু কলেজের পাশে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ তারিখে রামপাল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে রামপাল থানা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : গার্ড অব অনার পুলিশ লাইন্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু: পুলিশ লাইন্সে প্রথম জানাজা ও গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

উপজেলা প্রতিনিধি, রামপাল, বাগেরহাট: 

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা হেলথ কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

বুধবার (৭ অক্টোবর) ভোর থেকেই ওসি শেখ রাজীব আল রশীদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরবর্তীতে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯:০০টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১১:৩০ মিনিটে তাঁকে দ্রুত খুলনা হেলথ কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে (রাত আনুমানিক ১:৪০ মিনিটে) মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮:০০টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও গভীর শোকের মধ্য দিয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় 'গার্ড অব অনার' প্রদান করে। এ সময় পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম শেখ রাজীব আল রশীদের দ্বিতীয় জানাজা আজ জোহরবাদ তাঁর নিজ বাড়িতে (রূপসা থানার অন্তর্গত আইচগাতি, বঙ্গবন্ধু কলেজের পাশে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ তারিখে রামপাল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে রামপাল থানা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream