শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কম্পিউটার, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতাও প্রয়োজন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের সহযোগিতা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ ছাড়া ভালো ফলাফল অর্জন কঠিন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা আরও ভালো করতে পারে।

আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে তিনি নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। স্কুলের সমাবেশ, ক্রিকেট খেলা, গ্রন্থাগার এবং শিক্ষকদের স্মৃতি তাঁর মনে এখনো অমলিন বলে জানান তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

বিদ্যালয়ের গ্রন্থাগার আগের মতো কার্যকর না থাকায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি স্কুলে কম্পিউটার ল্যাব না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব থাকা অত্যন্ত জরুরি। সেখানে কম্পিউটার ল্যাব স্থাপনেরও ঘোষণা দেন তিনি।

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি শুধু সাইকেল আরোহীদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে সড়কের পাশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন রয়েছে। মানুষ সাইকেলে কর্মস্থলে যাতায়াতের পাশাপাশি শরীরচর্চার সুযোগও পায়। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালুর মাধ্যমে সাইকেলের ব্যবহার বাড়াতে চায় সরকার।

চট্টগ্রাম নগরীতে আরও চার থেকে পাঁচটি সাইকেল চলাচলের পথ নির্মাণের জন্য মেয়রের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নগরীর খালের দুই পাশে সম্ভব হলে হাঁটার পথ তৈরির কথাও বলেন।

মন্ত্রী আরও বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার সুযোগ বাড়াতে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ মানুষের দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো খেলায় দক্ষ ক্রীড়াবিদ তৈরিতেও সহায়ক হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream