শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার একদিন পর মো. কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা থানায় নিয়ে যায় পুলিশ। মারুফ ওই এলাকার মো. রিপন মিয়ার মেজো ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

বুধবার রাতে বাড়ির কাছের ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মারুফের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। এ সময় কাছাকাছি স্থান থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।

সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার একদিন পর মো. কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা থানায় নিয়ে যায় পুলিশ। মারুফ ওই এলাকার মো. রিপন মিয়ার মেজো ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

বুধবার রাতে বাড়ির কাছের ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মারুফের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। এ সময় কাছাকাছি স্থান থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।

সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream