শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকরা বর্তমানে নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা হল রুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি আজিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, শিক্ষার মান উন্নয়নে বাজেট এ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আমরা সংসদে বাজেট বৃদ্ধির জন্য সংসদে কথা বলেছি, তাতে কোন লাভ হয়নি শুধু বিরোধী দল বলে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা সবার পাশে থাকতে চায়। শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধর্ম আর রাজনীতি আলাদা। রাজনীতি আর ধর্ম যারা আলাদা করতে চেয়েছিল তারা সফল হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট বিক্রির প্রবণতা রয়েছে। শিক্ষার মান তলানিতে গিয়ে থেকেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।  সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের। ইংরেজি শিক্ষায় শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য। 

তিনি আরো বলেন, দেশের মানুষ ধার্মিক, ইসলাম মুখি তাই জামায়াত ইসলামি দল হিসেবে সফলতা পাবে। আমরা আশাবাদী এবার নির্বাচনে ১৫১ টি সংসদীয় আসন পাব। 

অনুষ্ঠানের জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা  উপস্থিত ছিলেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream