বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটি গঠনের উদ্যোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটি গঠনের উদ্যোগ
পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটি গঠনের উদ্যোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন। এ কমিটিতে ভারতের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এ অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সরকার।

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আলোচনার মাধ্যমে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের উদ্যোগেও বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে পানি নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি তরুণদের এ বিষয়ে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, পানি কূটনীতিতে তরুণদের অর্থবহভাবে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটি গঠনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন। এ কমিটিতে ভারতের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এ অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সরকার।

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আলোচনার মাধ্যমে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের উদ্যোগেও বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে পানি নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি তরুণদের এ বিষয়ে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, পানি কূটনীতিতে তরুণদের অর্থবহভাবে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream