ঢাকা মহানগরের গণপরিবহণ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবারসকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি সড়কে নিরাপত্তা বাড়ানো, যানজট কমানো এবং গণপরিবহণ খাতে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়েও মতবিনিময় করছেন সংশ্লিষ্টরা।
মতামত