শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার  দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। তাঁর দাবি, বিএনপি সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে।

মাহদী আমিন বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকার আশ্বস্ত করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ফ্যাসিবাদী আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার  দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। তাঁর দাবি, বিএনপি সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে।

মাহদী আমিন বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকার আশ্বস্ত করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream