বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বর্মণ রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের ধারে একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছেই বিপুলের চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তদের সঙ্গে বিপুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়ে থাকতে পারেন।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানক্ষেত থেকে বিপুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশেই তার চার্জার ভ্যান ছিল। ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বর্মণ রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের ধারে একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছেই বিপুলের চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তদের সঙ্গে বিপুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়ে থাকতে পারেন।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানক্ষেত থেকে বিপুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশেই তার চার্জার ভ্যান ছিল। ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream