সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রিয় শিক্ষকদের সম্মান জানিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন উত্তরণ অ্যালামনাইয়ের

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষকদের সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছে উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সোমবার (৫ অক্টোবর) উত্তরণ পাবলিক স্কুলে আয়োজিত আলোচনা সভা শেষে শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও নাজমুল হাসান রাজু, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জীবন গঠনের পথ দেখান। একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষকের অবদান ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির বলেন, “আমাদের জীবনের সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আত্মিক সম্পর্ক আরও জোরদার করা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

অনুষ্ঠানে শিক্ষকতার মহান পেশার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রিয় শিক্ষকদের সম্মান জানিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন উত্তরণ অ্যালামনাইয়ের

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষকদের সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছে উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সোমবার (৫ অক্টোবর) উত্তরণ পাবলিক স্কুলে আয়োজিত আলোচনা সভা শেষে শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও নাজমুল হাসান রাজু, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জীবন গঠনের পথ দেখান। একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষকের অবদান ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির বলেন, “আমাদের জীবনের সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আত্মিক সম্পর্ক আরও জোরদার করা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

অনুষ্ঠানে শিক্ষকতার মহান পেশার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream