মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চিরিরবন্দরে অটো ভ্যান নিয়ে উধাও, ধানক্ষেতে মিলল চালকের মরদেহ

দিনাজপুরের চিরিরবন্দরে বাসা থেকে চার্জার ভ্যান নিয়ে বের হওয়ার পর মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন ধানক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর চার্জার ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোকছেদুল ইসলাম রোববার বিকেলে তাঁর চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে সাতনালা ইউনিয়নের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করা হয় মোকছেদুল ইসলামের।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে অটো ভ্যান নিয়ে উধাও, ধানক্ষেতে মিলল চালকের মরদেহ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে বাসা থেকে চার্জার ভ্যান নিয়ে বের হওয়ার পর মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন ধানক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর চার্জার ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোকছেদুল ইসলাম রোববার বিকেলে তাঁর চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে সাতনালা ইউনিয়নের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করা হয় মোকছেদুল ইসলামের।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream