মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শার্শায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ নেতার পদত্যগ

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজারস্থ বেনাপোল পৌর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সামনে মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক খোকন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৮ সাল থেকে তিনি বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। রাজনৈতিক জীবনে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের হাতে তিনি লিখিত পদত্যাগপত্র তুলে দেন এবং বিষয়টি জনসাধারণকে অবহিত করার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শার্শায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ নেতার পদত্যগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজারস্থ বেনাপোল পৌর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সামনে মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক খোকন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৮ সাল থেকে তিনি বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। রাজনৈতিক জীবনে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের হাতে তিনি লিখিত পদত্যাগপত্র তুলে দেন এবং বিষয়টি জনসাধারণকে অবহিত করার আহ্বান জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream