সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা: মামলা দিতে গিয়ে থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী। রোববার রাতে কুমারখালী থানায় এজাহার দিতে যান এনসিপির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ ১৭ নেতাকর্মী। জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহার অভিযোগ, পুলিশ মামলা না নিয়ে নানা টালবাহানা করে এবং তাদের থানার ভেতরে অবরুদ্ধ করে রাখে। এ সময় দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী থানায় ঢুকে তাদের উদ্দেশে স্লোগান দেন বলেও দাবি করেন তিনি।

এরআগে সন্ধ্যায় লালন আখড়াবাড়ি থেকে গান শুনে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়। এঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির জেলা সদস্যসচিব। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী।

এদিকে পরে রাত ১টার দিকে পুলিশের গাড়িতে এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। তবে থানায় মামলা নেওয়া হয়নি বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, রাতে এনসিপির নেতারা থানায় এজাহার দিতে গিয়েছিলেন এটি শুনেছি। তবে তাদের অবরুদ্ধ থাকার বিষয়টি জানা নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা: মামলা দিতে গিয়ে থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী। রোববার রাতে কুমারখালী থানায় এজাহার দিতে যান এনসিপির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ ১৭ নেতাকর্মী। জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহার অভিযোগ, পুলিশ মামলা না নিয়ে নানা টালবাহানা করে এবং তাদের থানার ভেতরে অবরুদ্ধ করে রাখে। এ সময় দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী থানায় ঢুকে তাদের উদ্দেশে স্লোগান দেন বলেও দাবি করেন তিনি।

এরআগে সন্ধ্যায় লালন আখড়াবাড়ি থেকে গান শুনে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়। এঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির জেলা সদস্যসচিব। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী।

এদিকে পরে রাত ১টার দিকে পুলিশের গাড়িতে এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। তবে থানায় মামলা নেওয়া হয়নি বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, রাতে এনসিপির নেতারা থানায় এজাহার দিতে গিয়েছিলেন এটি শুনেছি। তবে তাদের অবরুদ্ধ থাকার বিষয়টি জানা নেই।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream