শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবলার। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হন। ঘটনাটি ঘটে সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টের একটি ম্যাচে।

৫ আগস্ট স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিনের মধ্যকার ম্যাচ চলাকালে প্রবল মৌসুমি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দের পর কয়েকজন খেলোয়াড়কে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায়। বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর দগ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ঘটনার পরপরই স্যামকোল্টসের সতীর্থরা আওয়ায়েকে বাঁচাতে ছুটে যান। তাকে চিত করে শুইয়ে দিয়ে বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রাণপণ চেষ্টা চালান তারা। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাতে মালয়েশিয়ান সংবাদ সংস্থা বারনামা জানায়, জরুরি চিকিৎসাসেবা দল আওয়ায়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।

আওয়ায়েকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে, ‘আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, আহত সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের একটি বড় অংশই ঘটনাস্থলে মারা যান।

বিষয় : ফুটবল বিশ্ব সংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবলার। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হন। ঘটনাটি ঘটে সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টের একটি ম্যাচে।

৫ আগস্ট স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিনের মধ্যকার ম্যাচ চলাকালে প্রবল মৌসুমি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দের পর কয়েকজন খেলোয়াড়কে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায়। বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর দগ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ঘটনার পরপরই স্যামকোল্টসের সতীর্থরা আওয়ায়েকে বাঁচাতে ছুটে যান। তাকে চিত করে শুইয়ে দিয়ে বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রাণপণ চেষ্টা চালান তারা। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাতে মালয়েশিয়ান সংবাদ সংস্থা বারনামা জানায়, জরুরি চিকিৎসাসেবা দল আওয়ায়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।

আওয়ায়েকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে, ‘আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, আহত সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের একটি বড় অংশই ঘটনাস্থলে মারা যান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার