শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঝালকাঠির নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আওরাবুনিয়া বাজার সংলগ্ন এলাকার বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে মন্নান হাওলাদার নামে এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ মন্নান হাওলাদার আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে,বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। এসময় স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও বরিশালের একটি ডুবুরি দল সকাল থেকে নিখোঁজ জেলের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুপুর পর্যন্ত জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, “বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল নিয়ে,উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঝালকাঠির নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আওরাবুনিয়া বাজার সংলগ্ন এলাকার বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে মন্নান হাওলাদার নামে এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ মন্নান হাওলাদার আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে,বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। এসময় স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও বরিশালের একটি ডুবুরি দল সকাল থেকে নিখোঁজ জেলের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুপুর পর্যন্ত জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, “বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল নিয়ে,উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream