বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রবীণ আইনজীবী রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিক পরলোকগমন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিক কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রমিক নং-২১-এর অন্যতম প্রবীণ সদস্য ছিলেন। তিনি দীর্ঘ ৪৫ বছরের বেশি সময় ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশা পরিচালনার পাশাপাশি বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিয়ে আসেন। জুনিয়র আইনজীবীদের পেশাগত দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জের আইন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সহকর্মীদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় মহাশ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন হয়।

রবীন্দ্র চন্দ্র ভৌমিকের স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে। তিনি তালজাঙ্গা জমিদার বাড়ির উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রবীণ আইনজীবী রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিক পরলোকগমন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিক কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রমিক নং-২১-এর অন্যতম প্রবীণ সদস্য ছিলেন। তিনি দীর্ঘ ৪৫ বছরের বেশি সময় ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশা পরিচালনার পাশাপাশি বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিয়ে আসেন। জুনিয়র আইনজীবীদের পেশাগত দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জের আইন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। সহকর্মী আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সহকর্মীদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় মহাশ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন হয়।

রবীন্দ্র চন্দ্র ভৌমিকের স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে। তিনি তালজাঙ্গা জমিদার বাড়ির উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream