মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে  বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়ায়  আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া দিলে একটি বস্তা ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়।

পরে বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে  বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়ায়  আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া দিলে একটি বস্তা ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়।

পরে বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream