রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

 রবিবার (২৭ সেপ্টেম্বর) 'বিশ্ব পর্যটন দিবস ২০২৬' উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে  "ট্যুরিজম কমলগঞ্জ"-এর উদ্যোগে  বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। "ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন" প্রতিপাদ্যে জাতীয় উদ্যান  লাউয়াছড়ায় বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে কোন সাউণ্ড সিষ্টেম ছাড়া মৌন মনিপুরী নৃত্য পরিবেশিত হয়। 

পরে ট্যুরিজম কমলগঞ্জ এর আহবায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লাহ আল নাঈম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস। অনুষ্ঠানে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও ট্যুরিস্ট পুলিশ সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 রবিবার (২৭ সেপ্টেম্বর) 'বিশ্ব পর্যটন দিবস ২০২৬' উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে  "ট্যুরিজম কমলগঞ্জ"-এর উদ্যোগে  বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। "ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন" প্রতিপাদ্যে জাতীয় উদ্যান  লাউয়াছড়ায় বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে কোন সাউণ্ড সিষ্টেম ছাড়া মৌন মনিপুরী নৃত্য পরিবেশিত হয়। 

পরে ট্যুরিজম কমলগঞ্জ এর আহবায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লাহ আল নাঈম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস। অনুষ্ঠানে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও ট্যুরিস্ট পুলিশ সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream