রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাজিরায় কেক কাটার আয়োজন, পাঁচ মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জাজিরায় কেক কাটার আয়োজন, পাঁচ মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রলীগের নেতাকর্মীরা
জাজিরায় কেক কাটার আয়োজন, পাঁচ মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

‎শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কেটে জন্মদিন পালনের আয়োজন করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যান।

‎পরে ঘটনাস্থলে পড়ে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে জোড়াব্রিজ এলাকায় হঠাৎ কয়েকজন যুবকের জড়ো হওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

‎এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের খবরও প্রকাশিত হয়েছে।

‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাজিরায় কেক কাটার আয়োজন, পাঁচ মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream