বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি নিয়ে নানা মন্তব্যের মধ্যেই এবার নিজের বক্তব্য জানিয়েছেন এই অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা নারীকে নিজের বান্ধবী বলে পরিচয় দিয়েছেন পাভেল। তার দাবি, ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের আলোচনা হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।

পাভেল জানান, ভিডিওতে থাকা নারীর সঙ্গে তার বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। তবে এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো ধরনের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান পাভেল। এরপর বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো কাজ নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি নিয়ে নানা মন্তব্যের মধ্যেই এবার নিজের বক্তব্য জানিয়েছেন এই অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা নারীকে নিজের বান্ধবী বলে পরিচয় দিয়েছেন পাভেল। তার দাবি, ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের আলোচনা হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।

পাভেল জানান, ভিডিওতে থাকা নারীর সঙ্গে তার বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। তবে এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো ধরনের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান পাভেল। এরপর বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো কাজ নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেতা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream