সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন রয়েছেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের প্রাথমিক পরিচয় প্রকাশ করেছে।
নিহতদের জেলার ভিত্তিতে তালিকা
১. নওগাঁ জেলা (আত্রাই উপজেলা – ১৩ জন):
মো. রুবেল প্রামানিক (পিতা: মো. সাইদুর রহমান) — গ্রাম: গন্ডগোহালী
মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালী
মো. মোহন (পিতা: গুফফার প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালী
মো. সুমন (পিতা: গুফফার প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালী
মজিদুল (পিতা: মজনু) — গ্রাম: খরস্রোতা
আব্দুল জলিল — গ্রাম: খরস্রোতা
ফরিদ — গ্রাম: উজানপই
শুভ — গ্রাম: ডুবাই
সুমন — গ্রাম: ডুবাই
হৃদয় — গ্রাম: বোয়ালা
শাহিন — গ্রাম: নওগাঁ
সাগর — গ্রাম: সাদনগর
মিনহাজ (গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি)
২. নাটোর জেলা (নলডাঙ্গা উপজেলা – ২ জন):
শামিম — গ্রাম: দিঘীরপাড়
সাব্বির — গ্রাম: খাজুরা
৩. রাজশাহী জেলা (বাগমারা উপজেলা – ১ জন):
শ্যামল — গ্রাম: মরুগ্রাম (ডাংগাপাড়া এলাকা)
কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় চূড়ান্ত যাচাই-বাছাই ও নিশ্চিত করা হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা ও অন্যান্য সহযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মতামত