সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন রয়েছেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের প্রাথমিক পরিচয় প্রকাশ করেছে।নিহতদের জেলার ভিত্তিতে তালিকা১. নওগাঁ জেলা (আত্রাই উপজেলা – ১৩ জন):মো. রুবেল প্রামানিক (পিতা: মো. সাইদুর রহমান) — গ্রাম: গন্ডগোহালীমো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালীমো. মোহন (পিতা: গুফফার প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালীমো. সুমন (পিতা: গুফফার প্রামানিক) — গ্রাম: গন্ডগোহালীমজিদুল (পিতা: মজনু) — গ্রাম: খরস্রোতাআব্দুল জলিল — গ্রাম: খরস্রোতাফরিদ — গ্রাম: উজানপইশুভ — গ্রাম: ডুবাইসুমন — গ্রাম: ডুবাইহৃদয় — গ্রাম: বোয়ালাশাহিন — গ্রাম: নওগাঁসাগর — গ্রাম: সাদনগরমিনহাজ (গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি)২. নাটোর জেলা (নলডাঙ্গা উপজেলা – ২ জন):শামিম — গ্রাম: দিঘীরপাড়সাব্বির — গ্রাম: খাজুরা৩. রাজশাহী জেলা (বাগমারা উপজেলা – ১ জন):শ্যামল — গ্রাম: মরুগ্রাম (ডাংগাপাড়া এলাকা)কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় চূড়ান্ত যাচাই-বাছাই ও নিশ্চিত করা হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা ও অন্যান্য সহযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।