শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আজ কনকচাঁপার জন্মদিন, কত বছরে পা রাখলেন এই সঙ্গীতশিল্পী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

আজ কনকচাঁপার জন্মদিন, কত বছরে পা রাখলেন এই সঙ্গীতশিল্পী
কনকচাঁপা

বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠের অমলিন জাদুতে কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয় জয় করে রাখা জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার ৫৭তম জন্মদিন উদযাপিত হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) জীবনের আরও একটি বছর পার করে ৫৭ বছরে পা রাখলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কালজয়ী কণ্ঠশিল্পী। ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন তিনি।

ইউরোপ সফর শেষে বৃহস্পতিবারই (১০ সেপ্টেম্বর) দেশে ফেরেন কনকচাঁপা। জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের ভালোবাসা ও সারপ্রাইজ আয়োজনে কেক কাটেন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে বয়স ও জীবনের এই মাইলফলক নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।

কনকচাঁপা বলেন, “অনেকে লজ্জা পেয়ে বলেন জন্মদিন শুধুই একটা সংখ্যা বা তারা এটি পছন্দ করেন না। কিন্তু আমি সরলভাবেই বলি—১১ সেপ্টেম্বর তারিখটি আমার খুব প্রিয়, ১১ সংখ্যাটি প্রিয়। কারণ আজ থেকে ৫৬ বছর আগে এই দিনে আমি জন্মেছিলাম। আজ ৫৭ বছরে পা দিলাম।”

সন্তান, নাতনি ও স্বজনদের ভালোবাসাকে ‘আল্লাহর বিশেষ নেয়ামত’ উল্লেখ করে তিনি বলেন, ভক্তরা তাঁকে যতটুকু যোগ্য তারচেয়েও বেশি ভালোবাসেন। এই নিঃশর্ত ভালোবাসায় তিনি চির-বিস্মিত ও কৃতজ্ঞ।

বয়সকে ভার না মনে করে পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আধুনিক গান, নজরুলসঙ্গীত, লোকগীতি এবং চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। প্রকাশিত হয়েছে ৩৫টি একক অ্যালবাম। বিশেষ করে নব্বইয়ের দশকে রুপালি পর্দায় চিত্রনায়িকা শাবনূরের ঠোঁটে কনকচাঁপার কণ্ঠ এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল।

যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’ সহ অসংখ্য কালজয়ী গান এখনও বাঙালি শ্রোতাদের হৃদয়ে অম্লান হয়ে আছে। বড় কোনো জমকালো আয়োজন ছাড়াই পরিবার ও ভক্তদের অকৃত্রিম ভালোবাসার মধ্য দিয়েই নিজের বিশেষ দিনটি উদযাপন করছেন গানের এই মানসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আজ কনকচাঁপার জন্মদিন, কত বছরে পা রাখলেন এই সঙ্গীতশিল্পী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream