শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা
নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধকাঠি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়রা ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধকাঠি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়রা ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream