পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি" র অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন *বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মিজ মাম্যাচিং। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা তে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
কমিটিতে যারা থাকছেন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ৭ সদস্যের এই কমিটিতে রয়েছেন:
. সভাপতি: চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি
সদস্য: চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন
সদস্য: চেয়ারম্যান, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি
সদস্য: সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
সদস্য: চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
. সদস্য: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি
. সদস্য: মিজ মাম্যাচিং, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
এই কমিটি পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি চুক্তির বাস্তবায়ন, ভূমি সমস্যা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ ও সুপারিশ প্রদান করবে।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিং এর এই সদস্য পদ পাওয়ায় পার্বত্য অঞ্চলের মানুষের কথা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো।
এই অর্জনে বান্দরবানের সর্বস্তরের জনগণ গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিজ মাম্যাচিংকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, চেয়ারম্যানের এই কমিটিতে থাকা বান্দরবানের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে নতুন গতি আনবে।
আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মিজ মাম্যাচিং মহোদয়কে। আপনার নেতৃত্বে পার্বত্য অঞ্চল আরও এগিয়ে যাক।
মতামত