মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

মনির হোসেন
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি
| ফটো কার্ড

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী
কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

ভারতে পাচার হওয়া দুই কিশোরী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান।

ফেরত আসারা হলেন, নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস(১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দির এর গার্লস হোম এ রাখা হয়। দু'বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রহন করেছেন। 

যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে পাচার হওয়া দুই কিশোরী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান।

ফেরত আসারা হলেন, নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস(১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দির এর গার্লস হোম এ রাখা হয়। দু'বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রহন করেছেন। 

যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream