উদ্ধারকারীরা শুক্রবার দুইজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে নেপালের ত্রিশূলী নদীর একটি জলবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযুক্ত একটি সুড়ঙ্গ থেকে । এর নয় দিন আগে বরফ, পাথর ও কাদার একটি বিশাল প্রাচীর নদীটির উপত্যকা দিয়ে ধেয়ে গেলে ১ হাজার তিনশ’র বেশি মানুষ মারা যায় ও ৫ হাজার ৬০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়।
কর্মকর্তা এবং উদ্বারকারীরা বলছে, ২৬ আগস্টে নদীটির উজান অঞ্চলে হিমবাহের ধ্বসে পড়ার ঘটনায় সুড়ঙ্গটির সাথে যুক্ত ৬টি জলবিদ্যুৎ প্রকল্পে অন্তত ৯০০ জন আটকা পড়েছে বলে তাদের ধারনা।
ত্রিশূলী নদীর উজানে অবস্থিত আপার ত্রিশূলী থ্রিএ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া দুই কর্মীই জলবিদ্যুৎ প্রকল্পগুলো থেকে উদ্ধার হওয়া প্রথম দুইব্যক্তি, যাদের রাজধানী কাঠমান্ডুর একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে অন্যান্য জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসার মধ্যেও অনুসন্ধানকারী দলগুলো সামান্য আশার আলো দেখতে পাচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই স্থান থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে।
মতামত