মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

প্রতীকি ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈদ্যুতিকমোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে দামুড়হুদা লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিকমোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈদ্যুতিকমোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে দামুড়হুদা লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিকমোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream