মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিবাহিত জীবনের ইতি টানলেন বাদশাহ-ইশা রিখি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

বিবাহিত জীবনের ইতি টানলেন বাদশাহ-ইশা রিখি
বিবাহিত জীবনের ইতি টানলেন বাদশাহ-ইশা রিখি

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের সংক্ষিপ্ত বিবাহিত জীবনের ইতি টেনেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই তারকা দম্পতি। এর মাধ্যমে গত প্রায় এক মাস ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলা নানা গুঞ্জনের অবসান হলো।

চলতি বছরের মার্চে অত্যন্ত ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশাহ ও ইশা রিখি। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বার্তা পোস্ট করেন।

বাদশাহ লেখেন, "আমি ও ইশা পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি।" তিনি ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে আরও যোগ করেন, তাদের সম্পর্ক নিয়ে যেন আর কোনো ধরনের ভিত্তিহীন জল্পনা বা অনুমান করা না হয়।

গত জুলাই মাস থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চর্চা শুরু হয়। ওই সময়ে ইশা বাদশাহর সঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও মন্টাজ পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভাঙা হৃদয়ের ইমোজি। পরবর্তীতে ইশার মায়ের ‘কর্মফল’ (Karma) সংক্রান্ত কিছু পোস্ট তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়।

গত জুন মাসে ইনস্টাগ্রামের এক প্রশ্নোত্তরে ইশা নিজেই বাদশাহকে বিয়ের কথা স্বীকার করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিন মাসিহের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল বাদশাহর; সেই ঘরে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, সালমান খানের আসন্ন ‘বিগ বস ২০’-এ ইশা রিখির প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জল্পনার মাঝেই এই বিচ্ছেদের খবরটি সামনে এলো।

বিষয় : বাদশাহ-ইশা রিখি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিবাহিত জীবনের ইতি টানলেন বাদশাহ-ইশা রিখি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের সংক্ষিপ্ত বিবাহিত জীবনের ইতি টেনেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই তারকা দম্পতি। এর মাধ্যমে গত প্রায় এক মাস ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলা নানা গুঞ্জনের অবসান হলো।

চলতি বছরের মার্চে অত্যন্ত ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশাহ ও ইশা রিখি। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বার্তা পোস্ট করেন।

বাদশাহ লেখেন, "আমি ও ইশা পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি।" তিনি ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে আরও যোগ করেন, তাদের সম্পর্ক নিয়ে যেন আর কোনো ধরনের ভিত্তিহীন জল্পনা বা অনুমান করা না হয়।

গত জুলাই মাস থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চর্চা শুরু হয়। ওই সময়ে ইশা বাদশাহর সঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও মন্টাজ পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভাঙা হৃদয়ের ইমোজি। পরবর্তীতে ইশার মায়ের ‘কর্মফল’ (Karma) সংক্রান্ত কিছু পোস্ট তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়।

গত জুন মাসে ইনস্টাগ্রামের এক প্রশ্নোত্তরে ইশা নিজেই বাদশাহকে বিয়ের কথা স্বীকার করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিন মাসিহের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল বাদশাহর; সেই ঘরে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, সালমান খানের আসন্ন ‘বিগ বস ২০’-এ ইশা রিখির প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জল্পনার মাঝেই এই বিচ্ছেদের খবরটি সামনে এলো।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream