মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে স্কুলছাত্র অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার ছিনতাইকৃত মোবাইল

জয়পুরহাট সদর উপজেলার সার্কিট হাউজ মাঠ এলাকায় এক স্কুলছাত্রের মোবাইল ফোন ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্কুলছাত্র মো. রাব্বী হোসেন (১৬) বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর থানাধীন সার্কিট হাউজ সড়কের স্কাউট ভবনের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা রাব্বীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার বাবার কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, রাব্বী তার বাবাকে ফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাব্বীর বাবা গত ২৬ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে ডিবি পুলিশ। মামলা দায়েরের পর দ্রুত অভিযানে গত ২৬ আগস্ট এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিবুল ইসলাম (২৪)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

 গত ৩১ আগস্ট ডিবি পুলিশের একটি দল এজাহারনামীয় আরও এক আসামি মো. সরল শেখ (২৩)কে গ্রেপ্তার করে। তিনি জয়পুরহাট জেলার শান্তিনগর এলাকার বাসিন্দা।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, সার্কিট হাউজ মাঠ এলাকায় স্কুলছাত্রের মোবাইল ফোন ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে স্কুলছাত্র অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার ছিনতাইকৃত মোবাইল

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলার সার্কিট হাউজ মাঠ এলাকায় এক স্কুলছাত্রের মোবাইল ফোন ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্কুলছাত্র মো. রাব্বী হোসেন (১৬) বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর থানাধীন সার্কিট হাউজ সড়কের স্কাউট ভবনের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা রাব্বীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার বাবার কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, রাব্বী তার বাবাকে ফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাব্বীর বাবা গত ২৬ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে ডিবি পুলিশ। মামলা দায়েরের পর দ্রুত অভিযানে গত ২৬ আগস্ট এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিবুল ইসলাম (২৪)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

 গত ৩১ আগস্ট ডিবি পুলিশের একটি দল এজাহারনামীয় আরও এক আসামি মো. সরল শেখ (২৩)কে গ্রেপ্তার করে। তিনি জয়পুরহাট জেলার শান্তিনগর এলাকার বাসিন্দা।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, সার্কিট হাউজ মাঠ এলাকায় স্কুলছাত্রের মোবাইল ফোন ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream