শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইবিতে তিন দিনব্যাপী কম্পিউটার ডাটা সাইন্স কর্মশালা আয়োজিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কাজে আর-এর ব্যাবহারিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী ৭০ জন শিক্ষার্থী নিয়ে ' কম্পিউটার ডাটা সাইন্স  ইউথ আর: ফ্রম ফান্ডামেন্টাল টু রিসার্চ এপ্লিকেশন' শীর্ষক হাতে-কলমে কর্মশালার আয়োজিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হয়ে শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ২০৩ নম্বর কক্ষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। ক্লাবের সাংগঠনিক সম্পাদক আর রাফি অয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী, উপদেষ্টা ড. মোহাম্মদ মিনহাজুল হক, উপদেষ্টা ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এবং উপদেষ্টা ইঞ্জামুল হক সজল, পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা, সহ- সভাপতি মোবাশ্বির আমিন ও সাধারণ সম্পাদক হাসিব মিয়া সহ ক্লাবের অন্যান্য দায়িত্বশীল গণ।

কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন একই বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মো. লতিফুর রহমান ও মো. মাহমুদুল ইসলাম।

ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের জন্য শুধু বিজ্ঞানভিত্তিক কার্যক্রম আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য।”

উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী বলেন, "বর্তমান সময়ে গবেষণা ও বৈজ্ঞানিক বিশ্লেষণে ডেটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক ও গবেষণামুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন।"তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের হাতে-কলমে কর্মশালা, সেমিনার, আলোচনা ও গবেষণাভিত্তিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে।”

কর্মশালার সমাপনী পর্বে প্রধান প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে অংশগ্রহণের সনদপত্র তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইবিতে তিন দিনব্যাপী কম্পিউটার ডাটা সাইন্স কর্মশালা আয়োজিত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream