বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

| ফটো কার্ড

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

এমএ আউয়াল আশিক

‎শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঝিকুট ফাউন্ডেশন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজদিখানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায়  ৫১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

‎ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম।

‎এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, প্রফেসর ত. ইয়াজউদ্দিন কলেজের প্রেসিডেন্ট প্রফেসর বাহাউদ্দীন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম শিকদার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা এবং জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান।

‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন ও আইনবিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান।

‎অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : ঝিকুট ফাউন্ডেশন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream