ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত
এমএ আউয়াল আশিকশিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঝিকুট ফাউন্ডেশন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজদিখানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় ৫১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম।এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, প্রফেসর ত. ইয়াজউদ্দিন কলেজের প্রেসিডেন্ট প্রফেসর বাহাউদ্দীন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম শিকদার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা এবং জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন ও আইনবিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান।অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।