শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় ১৩ সেনাসদস্য নিহত

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় ১৩ সেনাসদস্য নিহত, আহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী একটি দল সেনা ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে এবং তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (জিএমটি ভোর ৪টা) এই হামলা শুরু হয়।

সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি সীমান্তবর্তী এই অঞ্চলটিতে প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে সর্বশেষ এই হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে অপর এক হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় নাইজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় ১৩ সেনাসদস্য নিহত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী একটি দল সেনা ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে এবং তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (জিএমটি ভোর ৪টা) এই হামলা শুরু হয়।

সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালি সীমান্তবর্তী এই অঞ্চলটিতে প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে সর্বশেষ এই হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে অপর এক হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় নাইজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream