শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে আওয়ামীলীগের মশাল মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে প্রচার

‎‎জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর রাতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘পাঁচবিবি আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক পেজ থেকে রাতে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

‎পেজটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মশাল জ্বালিয়ে ওই মিছিল করা হয়। প্রচারিত ছবি ও ভিডিওতে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডলের ছবি ও ব্যানার দেখা গেছে। এ সময় আট দফা দাবি সংবলিত ব্যানার বা বক্তব্যও প্রদর্শন করা হয়।

‎‎শুধু ওই ফেসবুক পেজেই নয়, জিহাদ মণ্ডলের ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি রাব্বি ইসলাম, নাসির রাজু, শাফায়েত হোসেন, জাইদুল ইসলামসহ একাধিক ফেসবুক প্রোফাইলে ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

‎‎তবে মিছিলটি ঠিক কোথায় বা কীভাবে হয়েছে, প্রচারিত ফুটেজটি সাম্প্রতিক না কি আগের কোনো সময়ের—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ছাড়া মিছিলে কারা অংশ নিয়েছেন, সে বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

‎‎এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে মশাল মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে এবং এর সত্যতা কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।’

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে আওয়ামীলীগের মশাল মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে প্রচার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

‎‎জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর রাতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘পাঁচবিবি আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক পেজ থেকে রাতে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

‎পেজটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মশাল জ্বালিয়ে ওই মিছিল করা হয়। প্রচারিত ছবি ও ভিডিওতে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডলের ছবি ও ব্যানার দেখা গেছে। এ সময় আট দফা দাবি সংবলিত ব্যানার বা বক্তব্যও প্রদর্শন করা হয়।

‎‎শুধু ওই ফেসবুক পেজেই নয়, জিহাদ মণ্ডলের ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি রাব্বি ইসলাম, নাসির রাজু, শাফায়েত হোসেন, জাইদুল ইসলামসহ একাধিক ফেসবুক প্রোফাইলে ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

‎‎তবে মিছিলটি ঠিক কোথায় বা কীভাবে হয়েছে, প্রচারিত ফুটেজটি সাম্প্রতিক না কি আগের কোনো সময়ের—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ছাড়া মিছিলে কারা অংশ নিয়েছেন, সে বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

‎‎এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে মশাল মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে এবং এর সত্যতা কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।’

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream