শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাট সীমান্তে পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার ভোররাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একাধিক মূর্তি লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র রাতের অন্ধকারে এসব মূর্তি ভারতে পাচারের পরিকল্পনা করছিল বলে ধারণা করা হয়।

পরে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। একপর্যায়ে পুকুরে সাঁড়াশি তল্লাশি চালিয়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্নযুক্ত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, উদ্ধার করা মূর্তির মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ৪২ কেজি। বিজিবির হিসাবে উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : #জয়পুরহাট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাট সীমান্তে পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার ভোররাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একাধিক মূর্তি লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র রাতের অন্ধকারে এসব মূর্তি ভারতে পাচারের পরিকল্পনা করছিল বলে ধারণা করা হয়।

পরে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। একপর্যায়ে পুকুরে সাঁড়াশি তল্লাশি চালিয়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্নযুক্ত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, উদ্ধার করা মূর্তির মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ৪২ কেজি। বিজিবির হিসাবে উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream