শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেনের সঙ্গে তার আপন ছোটভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  শুক্রবার সকালে কচুর জমিতে কাজ করছিলেন নবিরুল। এসময় দেলোয়ার মাঠে জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলামের কাছে থাকা হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছোট ভাইকে আটক করে। ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াটিও উদ্ধার করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়পুরহাট সীমান্তে পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এর আগে শুক্রবার ভোররাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একাধিক মূর্তি লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র রাতের অন্ধকারে এসব মূর্তি ভারতে পাচারের পরিকল্পনা করছিল বলে ধারণা করা হয়।পরে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। একপর্যায়ে পুকুরে সাঁড়াশি তল্লাশি চালিয়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্নযুক্ত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, উদ্ধার করা মূর্তির মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ৪২ কেজি। বিজিবির হিসাবে উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাট সীমান্তে পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream