শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেনের সঙ্গে তার আপন ছোটভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  শুক্রবার সকালে কচুর জমিতে কাজ করছিলেন নবিরুল। এসময় দেলোয়ার মাঠে জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলামের কাছে থাকা হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছোট ভাইকে আটক করে। ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াটিও উদ্ধার করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : #জয়পুরহাট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেনের সঙ্গে তার আপন ছোটভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  শুক্রবার সকালে কচুর জমিতে কাজ করছিলেন নবিরুল। এসময় দেলোয়ার মাঠে জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলামের কাছে থাকা হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছোট ভাইকে আটক করে। ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াটিও উদ্ধার করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream