শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঘুরে ঘুরে সন্তানের কবরের পাশে স্মৃতি হাতড়ে কাঁদেন মা

ছেলের কবরের পাশে প্রতিদিন ঘুরে ঘুরে যান ৮০ বছর বয়সী রিকাপজান খাতুন। কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন, স্মৃতি হাতড়ে বেড়ান। কখনো বসে বিলাপ করেন।

পাঁচ ছেলের মধ্যে সবার ছোট সন্তান সাবেদ আলী ছিলেন তাঁর সবচেয়ে আদরের। এখন সেই ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করা ছাড়া যেন আর কিছুই করার নেই তাঁর। প্রতিদিন কবরের কাছে এসে ছেলেকে দেখেন, কিন্তু দেখতে পারেন না ছেলের মুখ।

বাড়ির উঠানে পড়ে আছে ট্রাক্টর। যে ট্রাক্টর চালিয়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন সাবেদ আলী, সেই ট্রাক্টরের চালকের আসন এখন শূন্য। প্রায় এক মাস ধরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। ঘরে অপেক্ষায় স্ত্রী ও দুই সন্তান। স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রী ছফুরা খাতুন। তাঁর অভিযোগ, বাপের বাড়ির লোকজনের হামলায় প্রাণ হারিয়েছেন তাঁর স্বামী। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে অনেক আকুতি করেও শেষ পর্যন্ত পারেননি তিনি।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামের বাসিন্দা ছিলেন সাবেদ আলী। তাঁর বাবার নাম মৃত ইয়াদ আলী। সহজ-সরল এই মানুষটি অন্যের জমিতে ট্রাক্টর চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত তাঁর সংসার। স্বজনদের ভাষ্য, ২৩ অক্টোবর শুক্রবার সকালে বর্গাচাষের জমিতে যাওয়ার পথে হামলার শিকার হন সাবেদ আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সাবেদ আলীর মৃত্যুর পর থেকে স্বাভাবিক হতে পারেননি তাঁর মা। প্রতিদিন ছেলের কবরের পাশে গিয়ে বসেন, চোখের পানি ফেলেন। যে সন্তানকে নিজের চোখের সামনে বড় করেছেন, সেই সন্তান আর কোনোদিন ঘরে ফিরবেন না—এ বাস্তবতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন।

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের অনেকে গবাদিপশু বিক্রি করে বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। অভিযুক্ত ফারুকের স্ত্রী আকলিমা বেগমও বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : #মুক্তাগাছা #ময়মনসিংহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঘুরে ঘুরে সন্তানের কবরের পাশে স্মৃতি হাতড়ে কাঁদেন মা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream