বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আলীকদম সীমান্তে শুধু পাহারা নয়, চিকিৎসাসেবাও দিচ্ছে ৫৭ বিজিবি

সংগৃহীত

সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক সেবা নিয়েও পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

ক্যাম্পে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে সেবা নেন। রোগীদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

বিজিবি জানায়, 'অপারেশন উত্তরণ'-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হবে।

৫৭ বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এমন ক্যাম্প হবে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলীকদম সীমান্তে শুধু পাহারা নয়, চিকিৎসাসেবাও দিচ্ছে ৫৭ বিজিবি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক সেবা নিয়েও পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

ক্যাম্পে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে সেবা নেন। রোগীদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

বিজিবি জানায়, 'অপারেশন উত্তরণ'-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হবে।

৫৭ বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এমন ক্যাম্প হবে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream