সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের নতুন ‘আয়রন গেট’ অভিযান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ দল পুরোপুরি কাজ শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সমুদ্রপথে নৌ-অবরোধের পাশাপাশি নতুন এই পদক্ষেপের কারণে ইরানে পণ্য প্রবেশ এবং দেশটি থেকে পণ্য বের হওয়া অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ‘টাস্কফোর্স আয়রন গেট’ এখন পূর্ণ শক্তিতে কাজ করছে। ইরানের ওপর চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে প্রায় ২০ সদস্যের একটি সামরিক ও বেসামরিক দল নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ মূলত পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দর এবং সমুদ্রপথের বাণিজ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন উদ্যোগের মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগরের বাণিজ্য রুটেও নিষেধাজ্ঞা বাড়াতে চায় ওয়াশিংটন।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে কাজ করা এই দলটির মূল লক্ষ্য হলো ইরানের উন্নত অস্ত্র ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাভুক্ত পণ্য এবং অবৈধ আয়ের পথ সরবরাহ বন্ধ করা। অ্যাডমিরাল কুপার আরও মন্তব্য করেন যে, এ পদক্ষেপের মাধ্যমে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করা, অস্ত্রের কারখানা পুনর্নির্মাণ করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা যাবে।

সেন্টকম-এর পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যমান সামুদ্রিক নৌ-অবরোধের ফলে ইতোমধ্যে ইরান প্রায় ২৫০০ কোটি ডলার (২৫ বিলিয়ন ডলার) সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করার সুযোগ হারিয়েছে। যদিও সমুদ্রপথে কঠোর নজরদারির কারণে ইরানের সাধারণ বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে, তবুও দেশটি চীন, রাশিয়া, মধ্য এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সাথে নিজস্ব বিকল্প বাণিজ্যিক চ্যানেল ব্যবহার অব্যাহত রেখেছে। বিশেষ করে কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য পরিচালনা এবং রয়টার্সের তথ্য অনুযায়ী জাহাজ, ট্রাক ও মালবাহী বিমানের নেটওয়ার্কের মাধ্যমে প্রযুক্তি আমদানি সচল রাখার প্রচেষ্টা করছিল তেহরান। মার্কিন প্রশাসন এবার ঠিক এই পথগুলোকেই সম্পূর্ণ বন্ধ করার কৌশল নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এক মুখপাত্র বিবৃতিতে জানান, ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলার এই মার্কিন প্রচেষ্টা সফল হবে না এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার সামর্থ্য ওয়াশিংটনের নেই।

‘আয়রন গেট’ কেবল একটি নৌ-টহল নয়, এটি যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপের একটি বর্ধিত রূপ। তবে দীর্ঘ স্থলসীমান্ত কিংবা কাস্পিয়ান সাগরে কীভাবে মার্কিন সামরিক শক্তি বা সংস্থাগুলো এই বিধিনিষেধ বাস্তবে প্রয়োগ করবে, সে বিষয়ে সেনটকম স্পষ্ট কিছু জানায়নি। এছাড়া ট্রাম্পের সম্পূর্ণ বাণিজ্য বন্ধ হওয়ার যে দাবি, তা স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সিদ্ধান্তের ফলে তেহরান তাদের নীতি পরিবর্তন করবে নাকি আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

সূত্র: গালফ নিউজ

বিষয় : যুক্তরাষ্ট্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের নতুন ‘আয়রন গেট’ অভিযান

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream