শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা মেডিকেলে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা মেডিকেলে দুদকের অভিযান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানকালে দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিদর্শনে। হাসপাতালে চিকিৎসক সংকট, রোগীদের সেবা না পাওয়া এবং জরুরি বিভাগে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে না পারাসহ নানা অভিযোগ পেয়েছেন দুদক চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিশনের কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তারা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার নানা সমস্যার কথা শোনেন।

পরিদর্শন শেষে দুদক চেয়ারম্যান বলেন, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আছেন কি না তা বোঝারও উপায় নেই। চিকিৎসক না থাকায় অনেক রোগী প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। এসব অব্যবস্থাপনা ও অবহেলার সঙ্গে জড়িতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোতেও দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালেও নজরদারি বাড়ানো হবে।’

এদিকে, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

দুদকের এ পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবার মান, দায়িত্বে অবহেলা এবং দালালচক্রের কার্যক্রম নিয়ে নতুন করে নজরদারি শুরু হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঢাকা মেডিকেলে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream