শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভ্যান্সের চিঠি গুরুত্বের সঙ্গে দেখছে ইরান, তবে বৈঠকে অনাগ্রহ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইরান। এ নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনাও হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার পরিকল্পনা নেই তেহরানের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ভ্যান্সের পাঠানো চিঠি নিয়ে ইরানের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে চিঠিটি পাঠান ভ্যান্স। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরুর প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য নয়, বরং ইরানে চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিষয় : ইরান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ যুক্ত্ররাষ্ট্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ভ্যান্সের চিঠি গুরুত্বের সঙ্গে দেখছে ইরান, তবে বৈঠকে অনাগ্রহ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইরান। এ নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনাও হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার পরিকল্পনা নেই তেহরানের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ভ্যান্সের পাঠানো চিঠি নিয়ে ইরানের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে চিঠিটি পাঠান ভ্যান্স। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরুর প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য নয়, বরং ইরানে চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream