রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

'ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে দিল্লিতে বিরোধীদের সমাবেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের জন্য চালু হওয়া এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশ করতে যাচ্ছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।

‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে জোটের অন্তত ২০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

সমাবেশের প্রস্তুতি হিসেবে শনিবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি প্রতীকী সংসদ অধিবেশনের আয়োজন করা হয়। লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন খাড়গে।

রোববারের সমাবেশ থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন ইন্ডিয়া জোটের নেতারা।

অধিবেশনে ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং কাগজে-কলমে মৃত দেখানো বেশ কয়েকজন নাগরিক উপস্থিত হয়ে তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এদিকে, সমাবেশে যোগ দিতে শনিবারই ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

বিজেপির কড়া সমালোচনা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ২০১৪ সাল থেকে ক্ষমতা ধরে রাখতে সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। সাংসদ কেনাবেচা, রাজনৈতিক দল ভাঙা এবং ইডি ও সিবিআইয়ের মতো সংস্থাকে ব্যবহার করার পর তারা এখন ভোট চুরি করছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, রামলীলা ময়দানের এই কর্মসূচি সবার জন্য উন্মুক্ত। পুলিশ ধারণা করছে, এতে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে এবং তারা যন্তর মন্তরের দিকে অগ্রসর হতে পারেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামলীলা ময়দান ও এর আশপাশে সিসিটিভি ক্যামেরাসহ কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ৩ হাজার দিল্লি পুলিশের পাশাপাশি ১০ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।

বিষয় : মহাসমাবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

'ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে দিল্লিতে বিরোধীদের সমাবেশ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream